দূরত্ব অনেকটাই ছিল,
তোমায় দেখার সুযোগ পাই নি তাই;
অজস্রবার কল করেছি,
শুনতে শুধু গলার স্বরটাই।
বোঝোনি তুমি আমার অনুভূতি,
শুধু বুঝলে ভুলটা।
আমি নাকি তোমায় ভালোবাসিনি!
যেহেতু ছিল না দামী উপহারের দাবিদাওয়া।
সিগারেট খেতে বারণ করিনি,
ভাবলে ভালো চাই না তোমার।
আসলে আমি গুরুত্ব দিয়েছিলাম,
তোমার নিজস্ব পূর্ব বদ-অভ্যাসটার।
কৃত্রিম ভালোবাসায় মজলে তুমি,
উপহারে ভরালে তাকে।
এক কথাতেই বুকের কাপড়,
সে তোমার হাতে রাখে।
অতীত হয়েছ এখন তুমি,
কষ্ট পাই না মোটে।
ভালোবাসার যোগ্য মানুষ ভেবে,
ভুলটা আমিই করেছিলাম বটে।
ফেমাস ট্রেন্ডিং প্রেমের মতো,
লোক দেখিয়ে ভালোবাসতে পারিনি।
অচেনা অজানা প্রকৃত ভালোবাসার গুরুত্ব,
বোঝার ক্ষমতা তোমার আজও হয়নি।
No comments:
Post a Comment